The Wayback Machine - https://web.archive.org/web/20211116051701/https://archive1.ittefaq.com.bd/print-edition/others/2018/01/29/253636.html
পাহাড় ধসের ঝুঁকিতে রাঙ্গামাটি বিটিভি উপকেন্দ্র ভবন
২৯ জানুয়ারী, ২০১৮ ইং
পাহাড় ধসের ঝুঁকিতে রাঙ্গামাটি বিটিভি উপকেন্দ্র ভবন

g  কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

রাঙ্গামাটির শিমুলতলির পাহাড়ে অবস্থিত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রাঙ্গামাটি উপকেন্দ্র ভবন শুস্ক মওসুমেও ধসের ঝুঁকিতে আছে। টেলিভিশন উপকেন্দ্রটি বর্তমানে মারাত্মক নাজুক অবস্থায় এসে ঠেকেছে। যে কোনো সময় ধসে পড়তে পারে দ্বিতল ভবনটি।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, টেলিভিশন ভবনের দুইদিকে ভয়াবহ ধস নেমেছে। রাস্তার পাশের অংশে ধস বড় আকার ধারণ করেছে। ধস ঠেকাতে বালুর বস্তা ও গাছের বল্লি পুঁতে রাখা হয়েছে।

টিভি উপকেন্দ্রে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী সরোয়ার হোসেন জানান, রাঙ্গামাটি শহর থেকে কিছুটা দুরে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাড়কের পাশে শিমুলতলী নামক স্থানে দেড় যুগ আগে বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি উপকেন্দ্র ভবনটি নির্মাণ করা হয়েছিল। ২০০১ সালের ১৪ জুলাই তত্কালীন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ফলক উন্মোচন করে বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি উপকেন্দ্র ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের দেড়যুগ পেরিয়ে গেলেও এই উপকেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান প্রচার হয়নি। তবে রাঙ্গামাটিবাসী যেন টেলিভিশনের অনুষ্ঠান বিশেষ করে স্পষ্ট ছবি দেখতে পারেন এবং পরিষ্কার শব্দ শুনতে পারেন সেই ব্যবস্থা রাখা হয় উপকেন্দ্রটিতে। উপকেন্দ্রটিতে পাহারায় কয়েকজন পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছেন।

গত জুন মাসের ভয়াবহ পাহাড় ধসের সময় এই উপকেন্দ্রটিকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। তবে টেলিভিশনের এই উপকেন্দ্রটি বরাবর উপেক্ষিত হয়ে আসছে বলে একটি সূত্র জানায়।

এই পাতার আরো খবর -
facebook-recent-activity
২৯ জানুয়ারী, ২০২১ ইং
ফজর৫:২২
যোহর১২:১২
আসর৪:০৭
মাগরিব৫:৪৬
এশা৭:০১
সূর্যোদয় - ৬:৪০সূর্যাস্ত - ০৫:৪১
পড়ুন