সম্পর্কে

গোপনীয়তা

গোপনীয়তা নীতি

WordPress.org ওয়েবসাইটগুলো (এই নথিতে সম্মিলিতভাবে “WordPress.org”) WordPress.org, WordPress.net, WordCamp.org, BuddyPress.org, bbPress.org এবং অন্যান্য সম্পর্কিত ডোমেইন এবং সাবডোমেইনে হোস্ট করা সাইটগুলোকে উল্লেখ করে। এই গোপনীয়তা নীতি বর্ণনা করে কিভাবে WordPress.org আপনার দেওয়া যেকোনো তথ্য ব্যবহার করে এবং রক্ষা করে। আমরা আপনার গোপনীয়তা সুরক্ষিত তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি WordPress.org এর মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য প্রদান করেন, আপনি নিশ্চিত হতে পারেন যে এটি কেবল এই গোপনীয়তা বিবৃতি অনুযায়ী ব্যবহার করা হবে।

ওয়েবসাইট ভিজিটর

বেশিরভাগ ওয়েবসাইট অপারেটরের মতো, WordPress.org ওয়েব ব্রাউজার এবং সার্ভারগুলো সাধারণভাবে প্রাপ্য এমন ধরনের অব্যক্তিগত-পরিচায়ক তথ্য সংগ্রহ করে, যেমন ব্রাউজারের ধরন, ভাষা পছন্দ, রেফারিং সাইট এবং প্রতিটি দর্শকের অনুরোধের তারিখ এবং সময়। WordPress.org-এর অব্যক্তিগত-পরিচায়ক তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য হল WordPress.org-এর দর্শকরা কীভাবে এর ওয়েবসাইট ব্যবহার করে তা আরও ভালভাবে বোঝা। সময়ে সময়ে, WordPress.org সা��গ্রিকভাবে অ-ব্যক্তিগত-পরিচায়ক তথ্য প্রকাশ করতে পারে, যেমন, তার ওয়েবসাইটের ব্যবহারের প্রবণতা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে।

WordPress.org ইন্টারনেট প্রোটোকল (আইপি) ঠিকানার মতো সম্ভাব্য ব্যক্তিগত-পরিচায়ক তথ্যও সংগ্রহ করে। যদিও WordPress.org তার দর্শকদের সনাক্ত করতে IP ঠিকানা ব্যবহার করে না, এবং নীচে বর্ণিত হিসাবে ব্যক্তিগত-পরিচায়ক তথ্য ব্যবহার করে এবং প্রকাশ করে সেই একই পরিস্থিতিতে এই ধরনের তথ্য প্রকাশ করে না।

ব্যক্তিগত-পরিচায়ক তথ্য সংগ্রহ করা

WordPress.org-এর কিছু ভিজিটর WordPress.org-এর সাথে এমনভাবে মিথস্ক্রিয়া করা বেছে নেয় যাতে WordPress.org-এর ব্যক্তিগত-পরিচায়ক তথ্য সংগ্রহ করতে হয়। WordPress.org যে পরিমাণ তথ্য সংগ্রহ করে তা নির্ভর করে মিথস্ক্রিয়ার প্রকৃতির উপর। উদাহরণ স্বরূপ, আমরা আমাদের ফোরাম ইউজার দর্শকদের একটি ইউজারনেম এবং ইমেইল ঠিকানা প্রদান করতে বলি।

প্রতিটি ক্ষেত্রে, WordPress.org এই ধরনের তথ্য সংগ্রহ করে কেবল WordPress.org-এর সাথে ভিজিটরের মিথস্ক্রিয়ার উদ্দেশ্য পূরণ করার জন্য প্রয়োজনীয় বা উপযুক্ত। WordPress.org নীচে বর্ণিত ব্যতীত ব্যক্তিগতভাবে সনাক্তকারী তথ্য প্রকাশ করে না। এবং ভিজিটরগণ সর্বদা ব্যক্তিগত-পরিচায়ক তথ্য সরবরাহ করতে অস্বীকার করতে পারে, সতর্কতা সহ যে এটি তাদের নির্দিষ্ট ওয়েবসাইট-সম্পর্কিত কার্যকলাপে জড়িত হতে বাধা দিতে পারে, যেমন ওয়ার্ডক্যাম্প টিকিট কেনা।

All of the information that is collected on WordPress.org will be handled in accordance with GDPR legislation.

কিছু ব্যক্তিগত-পরিচায়ক তথ্যের সুরক্ষা

WordPress.org কেবল প্রকল্প প্রশাসক, কর্মচারী, ঠিকাদার এবং অনুমোদিত সংস্থার সম্ভাব্য ব্যক্তিগত-পরিচায়ক এবং ব্যক্তিগত-পরিচায়ক তথ্য প্রকাশ করে যেগুলো (i) WordPress.org এর পক্ষ থেকে এটি প্রক্রিয়া করার জন্য বা WordPress.org এর মাধ্যমে উপলব্ধ পরিষেবা প্রদান করার জন্য সেই তথ্যটি জানা প্রয়োজন এবং (ii) যারা এটি অন্যদের কাছে প্রকাশ না করতে সম্মত হয়েছে। এই কর্মচারী, ঠিকাদার এবং অনুমোদিত সংস্থাগুলোর মধ্যে কিছু আপনার দেশের বাইরে অবস্থিত হতে পারে; WordPress.org ব্যবহার করে, আপনি তাদের কাছে এই ধরনের তথ্য স্থানান্তরে সম্মতি দিচ্ছেন।

WordPress.org সম্ভাব্য ব্যক্তিগত-পরিচায়ক এবং ব্যক্তিগত-পরিচায়ক তথ্য কারও কাছে ভাড়া বা বিক্রি করবে না। প্রকল্প প্রশাসক, কর্মচারী, ঠিকাদার এবং অধিভুক্ত সংস্থাগুলো ছাড়া, উপরে বর্ণিত হিসাবে, WordPress.org সম্ভাব্য ব্যক্তিগত-পরিচায়ক এবং ব্যক্তিগত-পরিচায়ক তথ্য প্রকাশ করে যখন আইন দ্বারা তা করার প্রয়োজন ঘটে, যদি আপনি আপনার তথ্য শেয়ার করার অনুমতি দেন, বা যখন WordPress.org সরল বিশ্বাসে মনে করে যে প্রকাশটি ওয়ার্ডপ্রেস, তৃতীয় পক্ষের সম্পত্তি বা বৃহৎ পক্ষের অধিকার রক্ষার জন্য যুক্তিসঙ্গতভাবে প্রয়োজনীয়।

আপনি যদি WordPress.org ওয়েবসাইটের একজন নিবন্ধিত ইউজার হন এবং আপনার ইমেইল ঠিকানা সরবরাহ করে থাকেন, WordPress.org মাঝে মাঝে আপনাকে নতুন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানাতে, আপনার প্রতিক্রিয়া জানাতে, অথবা WordPress.org এবং আমাদের পণ্যসমূহে যা ঘটছে সে সম্পর্কে আপনাকে আপ টু ডেট রাখতে পারে। আমরা প্রাথমিকভাবে এই ধর���ের তথ্য যোগাযোগ করার জন্য আমাদের ব্লগ ব্যবহার করি, তাই আমরা এই ধরনের ইমেইল ন্যূনতম রাখার আশা করি।

আপনি যদি আমাদের কোনো ��নুরোধ পাঠান (উদাহরণস্বরূপ একটি সহায়তা ইমেইলের মাধ্যমে বা আমাদের প্রতিক্রিয়া প্রক্রিয়াগুলির মাধ্যমে), আমরা এটি প্রকাশ করার অধিকার সংরক্ষণ করি যাতে আমাদেরকে আপনার অনুরোধের বিষয়ে স্পষ্ট করতে বা প্রতিক্রিয়া জানাতে বা অন্য ব্যবহারকারীদের সমর্থন করতে আমাদের সহায়তা করতে সহায়তা করে। WordPress.org সম্ভাব্য ব্যক্তিগত-পরিচায়ক এবং ব্যক্তিগত-পরিচায়ক তথ্যের অননুমোদিত অ্যাক্সেস, ব্যবহার, পরিবর্তন বা ধ্বংস থেকে রক্ষা করার জন্য যুক্তিসঙ্গতভাবে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে।

ব্যক্তিগত তথ্য ব্যবহার

আপনি যখন একটি অ্যাকাউন্টের জন্য নিবন্ধন করবেন, আমাদের ইভেন্টগুলোতে যোগদান করবেন, নিউজলেটার গ্রহণ করবেন, কিছু অন্যান্য পরিষেবা ব্যবহার করবেন বা অন্য কোনো উপায়ে ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স প্রকল্পে অংশগ্রহণ করবেন তখন আমরা আপনার দেওয়া তথ্য ব্যবহার করব না।

আমরা আপনার অনুমতি না থাকলে অথবা আইনত বাধ্য না হলে আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রয় বা লিজ দেব না। আমাদের গোপনীয়তা বিবৃতি অনুযায়ী এটি নিশ্চিত করা হয়।

We would like to send you email marketing communication which may be of interest to you from time to time. If you have consented to marketing, you may opt out later.

You have a right at any time to stop us from contacting you for marketing purposes. If you no longer wish to be contacted for marketing purposes, please click on the unsubscribe link at the bottom of the email.

ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের জন্য আইনি ভিত্তি

আমরা নিচের এক বা একাধিক প্রক্রিয়াকরণ শর্তের উপর নির্ভরশীল:

  • আপনার কাছে তথ্য এবং পরিষেবার কার্যকর বিতরণে আমাদের বৈধ স্বার্থ;
  • আপনি যে সুস্পষ্ট সম্মতি দিয়েছেন;
  • আইনি বাধ্যবাধকতা।

Access to data

আমরা আপনার সম্পর্কে যে তথ্য রাখি তার একটি অনুলিপি অনুরোধ করার অধিকার আপনার আছে। আপনি যদি আপনার কিছু বা সমস্ত ব্যক্তিগত তথ্যের একটি অনুলিপি চান তবে অনুগ্রহ করে এই সেকশনের শেষে নির্দেশাবলী অনুসরণ করুন।

সকল ওয়ার্ডক্যাম্প অংশগ্রহণকারী-প্রদত্ত তথ্য টিকেট ক্রয় নিশ্চিত করার জন্য পাঠানো ইমেইল-এর অ্যাক্সেস টোকেন ইউআরএল-এর মাধ্যমে অংশগ্রহণকারী নিজে দেখতে এবং পরিবর্তন করতে পারবেন।

WordPress.org ইউজার অ্যাকাউন্ট এই ধাপগুলো অনুসরণ করে সম্পাদনা করা যেতে পারে:

  1. ভিজিট করুন https://login.wordpress.org/, এবং আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড লিখুন।
  2. আপনাকে https://profiles.wordpress.org/your_username -তে পুনঃনির্দেশিত করা হবে।
  3. আপনার ইউজারনেমের পাশে থাকা “এডিট” লিঙ্কে ক্লিক করুন।

আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডেটা অ্যাক্সেসের অনুরোধ করতে চান, অনুগ্রহ করে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন:

  1. ভিজিট করুন https://wordpress.org/about/privacy/data-export-request/
  2. আপনার ইমেইল এড্রেস লিখুন।
  3. “ঘোষণা গ্রহণ এবং এক্সপোর্ট অনুরোধ করুন”-এ ক্লিক করুন।

Note: If you have a WP.org account, it’s recommended you log in before submitting to associate your account with the request.

ব্যক্তিগত তথ্য ধরে রাখা

ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স প্রজেক্ট এবং WordPress.org সমর্থন করে এমন প্রোগ্রামগুলোর সাফল্যের জন্য আমরা আমাদের সিস্টেমে আপনার ব্যক্তিগত তথ্য কেবল ততক্ষণ ধরে রাখব যতক্ষণ আমাদের প্রয়োজন হবে। আমরা যোগাযোগের তথ্য (যেমন মেইলিং লিস্টের তথ্য) রাখি যতক্ষণ না কোনো ব্যবহারকারী আনসাবস্ক্রাইব করে বা অনুরোধ করে যে আমরা আমাদের লাইভ সিস্টেম থেকে সেই তথ্য মুছে ফেলি। আপনি যদি একটি মেলিং লিস্ট থেকে আনসাবস্ক্রাইব করতে চান, আমরা আপনার সম্পর্কে কিছু সীমিত তথ্য রাখতে পারি যাতে আমরা আপনার অনুরোধকে সম্মান করতে পারি।

WordPress.org লগ বা রেকর্ড থেকে এমন কোনো ব্যক্তিগত তথ্য মুছে ফেলবে না যা ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স প্রকল্পের পরিচালনা, উন্নয়ন বা আর্কাইভের জন্য প্রয়োজনীয়।

WordPress.org ওয়ার্ডক্যাম্পের অংশগ্রহণকারীদের ডেটা ৩ বছরের জন্য বজায় রাখবে যাতে আরও ভালভাবে ট্র্যাক করা যায় এবং সম্প্রদায়ের বৃদ্ধিকে উৎসাহিত করা যায় এবং তারপরে নিবন্ধনের মাধ্যমে সংগৃহীত অ-প্রয়োজনীয় ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। অংশগ্রহণকারীদের নাম এবং ইমেইল ঠিকানা অনির্দিষ্টকালের জন্য ধরে রাখা হবে, আচরণবিধির রিপোর্টে সাড়া দেওয়ার আমাদের ক্ষমতা সংরক্ষণ করতে।

WordCamp.org সাইটগুলোতে, একটি পুনঃজমা অনুরোধের অংশ হিসাবে সংগৃহীত ব্যাঙ্কিং/আর্থিক ডেটা অনুরোধটিকে পরিশোধিত হিসাবে চিহ্নিত করার ৭ দিন পরে WordCamp.org থেকে মুছে ফেলা হয় হয়। ৭-দিন ধরে রাখার সময়কালের কারণ হল একটি ওয়্যার ব্যর্থ হলে বা একটি অর্থপ্রদান ভুলবশত “প্রদত্ত” হিসাবে চিহ্নিত হলে আয়োজকদের তাদের ব্যাঙ্কিং বিশদ পুনরায় লিখতে হবে না। আমাদের আর্থিক পরামর্শদাতাদের (অডিটর এবং বুককিপারদের) নির্দেশে, ক্যালেন্ডার বছরের অডিট শেষ হওয়ার পর ওয়ার্ডক্যাম্পের খরচ সম্পর্কিত চালান এবং রসিদগুলো ৭ বছর ধরে রাখা হয়।

যখন মুছে ফেলার অনুরোধ করা হয় বা অন্যথায় আবশ্যক হয়, আমরা ডেটা বিষয়ের ডেটা বেনামে রাখব এবং/অথবা সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য সাইটগুলো থেকে তাদের তথ্য মুছে ফেলব যদি ডেটা মুছে ফেলার ফলে প্রয়োজনীয় সিস্টেমগুলো ভেঙে যায় বা ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স প্রকল্পের অপারেশন, ডেভেলপমেন্ট বা সংরক্ষণাগার রেকর্ডগুলোর জন্য প্রয়োজনীয় লগ বা রেকর্ডের ক্ষতি হয়।

If you would like to request deletion of your account and associated data, please follow these steps:

  1. ভিজিট করুন https://wordpress.org/about/privacy/data-erasure-request/
  2. আপনার ইমেইল এড্রেস লিখুন।
  3. “ঘোষণায় সম্মত হোন এবং স্থায়ী ভাবে অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করুন” এ ক্লিক করুন।

Note: If you have a WP.org account, it’s recommended you log in before submitting to associate your account with the request.

আপনার তথ্য সম্পর্কিত অধিকার

আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে ডেটা সুরক্ষা আইনের অধীনে আপনার নির্দিষ্ট কিছু অধিকার থাকতে পারে। বিশেষ করে, আপনার এই অধিকারগুলো থাকতে পারে:

  • আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা ব্যক্তিগত তথ্যের একটি অনুলিপি অনুরোধ করুন;
  • অনুরোধ করুন যাতে আমরা আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা ব্যক্তিগত তথ্য আপডেট করি, অথবা আপনি ভুল বা অসম্পূর্ণ মনে করেন এমন ব্যক্তিগত তথ্য স্বাধীনভাবে সংশোধন করুন;
  • যদি বলেন আমরা লাইভ সিস্টেম থেকে আপনার সম্পর্কে যে ব্যক্তিগত তথ্য ধারণ করি তা মুছে ফেলি, অথবা আমরা যেভাবে এই ধরনের ব্যক্তিগত তথ্য ব্যবহার করি তা সীমাবদ্ধ করি (আর্কাইভ থেকে মুছে দেবার ব্যাপারে তথ্যের জন্য, “ব্যক্তিগত তথ্য ধারণ” সেকশন দেখুন);
  • আপনার ব্যক্তিগত তথ্যে আমাদের প্রক্রিয়াকরণে আপ��্তি; এবং/অথবা
  • আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে আমাদেরকে প্রদত্ত সম্মতি প্রত্যাহার করুন (যে পর্যন্ত এই জাতীয় প্রক্রিয়াকরণ সম্মতির ওপর ভিত্তি করে এবং প্রক্রিয়াকরণের জন্য কেবল সম্মতিই একমাত্র অনুমোদিত ভিত্তি)।

আপনি যদি এই অধিকারগুলো প্রয়োগ করতে চান বা এই অধিকারগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য কি না তা বুঝতে চান, তবে অনুগ্রহ করে এই গোপনীয়তা বিবৃতির শেষে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন।

তৃতীয় পক্ষের লিঙ্ক

আমাদের ওয়েবসা��টে তৃতীয় পক্ষের দ্বারা প্রদত্ত অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে যা আমাদের নিয়ন্ত্রণে নেই। একটি লিঙ্ক অনুসরণ করার সময় এবং একটি তৃতীয় পক্ষের ওয়েবসাইটে তথ্য প্রদান করার সময়, অনুগ্রহ করে সচেতন থাকুন যে আমরা সেই তৃতীয় পক্ষকে দেওয়া ডেটার জন্য দায়ী নই। এই গোপনীয়তা নীতি কেবল এই নথির শুরুতে তালিকাভুক্ত ওয়েবসাইটগুলোতে প্রযোজ্য, তাই আপনি যখন অন্যান্য ওয়েবসাইটে যান, এমনকি যখন আপনি WordPress.org-এ পোস্ট করা কোনো লিঙ্কে ক্লিক করেন, তখন আপনাকে তাদের নিজস্ব গোপনীয়তা নীতি পড়তে হবে।

সমষ্টিগত পরিসংখ্যান

WordPress.org এর ওয়েবসাইটসমূহে দর্শকদের আচরণ সম্পর্কে পরিসংখ্যান সংগ্রহ করতে পারে। উদাহরণস্বরূপ, WordPress.org প্রকাশ করতে পারে কতবার ওয়ার্ডপ্রেসের কোনো নির্দিষ্ট ভার্শন ডাউনলোড করা হয়েছে বা কোন প্লাগইনগুলো সবচেয়ে জনপ্রিয় তা রিপোর্ট করতে পারে, api.wordpress.org-এর দ্বারা সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে, এটি WordPress এবং প্লাগইনগুলোর নতুন সংস্করণ পরীক্ষা করার জন্য WordPress ইনস্টলেশন দ্বারা ব্যবহৃত একটি ওয়েব পরিষেবা। তবে, WordPress.org এই নীতিতে বর্ণিত ব্যতীত ব্যক্তিগত-পরিচায়ক তথ্য প্রকাশ করে না।

কুকি সমূহ

উপরন্তু, আপনি কীভাবে আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন সে সম্পর্কে তথ্য “কুকি” ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হয়। কুকি হল টেক্সট ফাইল যা আপনার কম্পিউটারে স্ট্যান্ডার্ড ইন্টারনেট লগ ইনফরমেশন এবং ভিজিটর আচরণের তথ্য সংগ্রহ করার জন্য রাখা হয়। এই তথ্যটি ওয়েবসাইটের ভিজিটর ব্যবহার ট্র্যাক করতে এবং ওয়েবসাইটের কার্যকলাপের পরিসংখ্যানগত প্রতিবেদন প্রস্তুত করতে ব্যবহৃত হয়।

WordPress.org-এ কী ধরনের কুকি সংগ্রহ করা হয় সে সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের কুকি পলিসি দেখুন।

গোপনীয়তা নীতি পরিবর্তন

যদিও বেশিরভাগ পরিবর্তনই সামান্য হতে পারে, WordPress.org সময়ে সময়ে তার গোপনীয়তা নীতি পরিবর্তন করতে পারে, এবং তা WordPress.org-এর একান্ত নিজস্ব বিবেচনার ভিত্তিতে। WordPress.org দর্শকদের তাদের গোপনীয়তা নীতিতে কোনও পরিবর্তনের জন্য ঘন ঘন এই পাতাটি চেক করার জন্য উৎসাহিত করে। এই গোপনীয়তা নীতিতে কোনও পরিবর্তনের পরেও এই সাইটের আপনার অব্যাহত ব্যবহার এই পরিবর্তনের সাথে আপনার সম্মতি নিশ্চিত করবে।

যোগাযোগ

অনুগ্রহ করে মনে রাখবেন যে ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স সফ্টওয়্যারে চলতে পারে কিন্তু তৃতীয় পক্ষের দ্বারা হোস্ট করা হয় এমন ওয়েবসাইটগুলি সহ আমরা অন্যান্য ওয়েবসাইট সম্পর্কে সাহায্য বা তথ্য প্রদান করতে পারি না।

আমরা সরাসরি সাইটের মালিক বা লেখকের সাথে যোগাযোগ করার পরামর্শ দিই। সাইটের হোস্ট বা ডোমেন রেজিস্ট্রার সম্পর্কে আরও তথ্য পেতে, আপনি এই টুলগুলি ব্যবহার করতে পারেন:

Please contact us if you have any questions about our privacy policy or information we hold about you by emailing dpo@wordpress.org.

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স