Developer information

আপনার কাছে একটি দারুণ নতুন প্লাগইন আছে এবং আপনি এটি সবার সামনে তুলে ধরতে চান। আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। শুধু আমাদের এটি হোস্ট করতে বলুন। আপনি যা যা করতে পারবেন:

  • কতজন মানুষ এটি ডাউনলোড করেছেন তা ট্র্যাক করুন।
  • মানুষকে আপনার প্লাগইন সম্পর্কে মন্তব্য করার সুযোগ দিন।
  • আপনার প্লাগইনটিকে অন্যান্য চমৎকার ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলোর মধ্যে রেটিং করিয়ে নিন।
  • এই কেন্দ্রীভূত রিপোজিটরিতে আপনার প্লাগইনটিকে প্রচুর এক্সপোজার দিন।

কিছু সীমাবদ্ধতা রয়েছে

  • আপনার প্লাগইনটি অবশ্যই GNU জেনারেল পাবলিক লাইসেন্স v2 বা এর পরবর্তী কোনো সংস্করণের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমরা দৃঢ়ভ���বে ওয়ার্ডপ্রেসের মতো একই লাইসেন্স — “GPLv2 অথবা পরবর্তী” ব্যবহার করার পরামর্শ দিই।
  • প্লাগইনটি অবশ্যই অবৈধ কিছু করবে না বা নৈতিকভাবে আপত্তিকর হবে না (আমরা জানি এটি আপেক্ষিক)।
  • আপনার প্লাগইনটি এই সাইটে দেখানোর জন্য আমরা আপনাকে যে সাবভার্শন রিপোজিটরি দিয়েছি তা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরি একটি হোস্টিং সাইট, কোনো লিস্টিং সাইট নয়।
  • প্লাগইনটি ইউজারের অনুমতি নেওয়া ছাড়া পাবলিক সাইটে কোনো এক্সটার্নাল লিঙ্ক (যেমন: “দিয়ে চালিত” লিঙ্ক) এমবেড করতে পারবে না।
  • আপনার প্লাগইনটি অবশ্যই আমাদের বিস্তারিত নির্দেশিকা মেনে চলবে, যার মধ্যে স্প্যামার না হওয়া এবং সিস্টেমের অপব্যবহার না করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

Submission is simple

  1. WordPress.org-এ একটি অ্যাকাউন্টের জন্য সাইন আপ করুন।
  2. পর্যালোচনার জন্য আপনার প্লাগইন জমা দিন
  3. আপনার প্লাগইনটি ম্যানুয়ালি রিভিউ করার পর, এটি হয় অনুমোদন করা হবে অথবা আপনাকে ইমেইল করে আরও তথ্য প্রদান এবং/অথবা সংশোধনের জন্য বলা হবে।
  4. অনুমোদন করার পর, আপনাকে একটি সাবভার্শন রিপোজিটরিতে অ্যাক্সেস দেওয়া হবে যেখানে আপনি আপনার প্লাগইন সংরক্ষণ করবেন।
  5. আপনি যখন আপনার প্লাগইন (এবং একটি রিডমি ফাইল!) ওই রিপোজিটরিতে আপলোড করবেন, তার কিছুক্ষণ পরই এটি স্বয়ংক্রিয়ভাবে প্লাগইন ব্রাউজারে প্রদর্শিত হবে।
  6. আরও তথ্যের জন্য FAQ দেখুন।

রিডমি ফাইলসমূহ

প্লাগইন ব্রাউজারে আপনার এন্ট্রিটি সবচেয়ে কার্যকর করতে প্রতিটি প্লাগইনের readme.txt নামে একটি রিডমি ফাইল থাকা উচিত যা ওয়ার্ডপ্রেস প্লাগইন রিডমি ফাইল স্ট্যান্ডার্ড অনুসরণ করে। আপনার রিডমি ফাইলটি পরীক্ষা করতে আপনি সেটি রিডমি ভ্যালিডেটর-এর মাধ্যমে যাচাই করে নিতে পারেন।