BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর শনিবার বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

    ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?

    তিন দিনের ঢাকা সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক ছাড়াও তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে সেদিক থেকে গুরুত্বপূর্ণ ছিল এই সফরটি।

  • লোহিত সাগর হয়ে সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিত করতে এই জোট করছে সৌদি আরব

    সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?

    হরমুজ প্রণালি বন্ধ, লোহিত সাগরেও হুথি বিদ্রোহীদের হুমকি। এমন প্রেক্ষাপটে সমুদ্র পথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে ১৩টি দেশ নিয়ে নতুন সামরিক জোটের ঘোষণা দিয়েছে সৌদি আরব। যেখানে বাংলাদেশের নামও রয়েছে বলে জানা গেছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে বাংলাদেশের এই সামরিক জোটে যুক্ত হওয়ার খবর নানা আলোচনার জন্ম দিয়েছে।

  • ২০২৪ সালের ৪ অগাস্ট এনায়েতপুর থানায় হামলার পর ১৫ জন পুলিশ নিহত হন

    চব্বিশের ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?

    এনায়েতপুর থানায় হামলা অগ্নিসংযোগের পর পুলিশ সদস্যদের অনেকে প্রাণ রক্ষায় থানার পেছনের দিক থেকে পালিয়ে বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করে পুলিশ সদস্যের পিটিয়ে মারা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

  • জিয়ানি ইনফান্তিনো ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    বিশ্বকাপে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে এলো ফিফা

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ব্যাপক বিরোধিতার মুখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান প্রতিযোগিতাগুলোর অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা তিনি বাতিল করেছেন।

  • এক নারী সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অসুস্থ বোধ করছেন- প্রতীকী ছবি

    সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটার সময় শ্বাসকষ্ট কোনো রোগের লক্ষণ?

    সিঁড়ি বেয়ে উঠতে বা দ্রুত হাঁটার সময় আমাদের অনেকেরই কষ্ট হয়। হাঁপাতে থাকি, শ্বাসকষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে এগুলোর কোনোটাই সাধারণভাবে আশঙ্কাজনক লক্ষণ নয়। তবে কোনো কোনো ক্ষেত্রে এগুলো চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

  • 'হকি ইন্ডিয়া' নতুন জার্সিতে খেলোয়াড়দের ছবি প্রকাশ্যে এনেছে

    ভারতের হকি টিমের জার্সির রং বদলে কেন গেরুয়া হল?

    ভারতীয় হকি টিমের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলাতে চলেছে। গেরুয়া রঙের জার্সি পরে বিশ্বকাপের মাঠে নামবে ভারতের নারী ও পুরুষ হকি দল।

  • ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

    পত্রিকা: 'প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ'

    যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সৌদি আরবের নেতৃত্বে গঠিত প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ, দিল্লিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা এবং দেশের অর্থনীতি নিয়ে সরকারি নথিতেও বড় ঝুঁকির কথা বলা হয়েছে - শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় এমন খবর গুরুত্ব পেয়েছে।

  • (বা থেকে) অধ্যাপক সাদেকা হালিম, শফিকুল ইসলাম, আফরোজা শেলী, আব্দুল মুহিত, রফিকুল ইসলাম, আবু সারা শামসুর রউফ ও মোহাম্মদ বাহাউদ্দিন

    ঢাবির সাত শিক্ষকের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, কী বলছে আইন?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের অনেকেই দাবি করেছেন, তারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু নীল দলের সমর্থক হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সাদা দল বলছে, ব্যবস্থা নেওয়া হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে।

  • ২০২৪ সালে ভারত সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা  - ফাইল ছবি

    শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানাল ভারত সরকার

    ভারতে অবস্থানকারী বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আবেদন খতিয়ে দেখছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি এই সংক্রান্ত একটি প্রশ্ন করেছিল সরকারকে। সরকারের উত্তর সম্বলিত রিপোর্টটি সংসদের উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পেশ করা হয়েছে ৩০শে জুলাই।

নির্বাচিত খবর

বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!

বাংলাদেশ

বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামে!

স্বাস্থ্য

ভিডিও

পাঠকপ্রিয় খবর